ছোট্ট স্বপ্নের এক যুগে পদার্পণ
গত ৬ আগস্ট ২০২৬, সকাল ৯ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ থেকে শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্যে দিয়ে ছোট্ট স্বপ্নের ১ যুগে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভা যাত্রা শুরু হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে এসে শেষ হয়।
এরপর বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে জাতীয় সংগীত পরিবেশন, জুলাই যোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘ছোট্ট স্বপ্ন’ সংগঠনের একযুগ উদযাপন ও নতুন দ্বাদশ নির্বাহী কমিটি ঘোষণার মহেন্দ্রক্ষণ।
দীর্ঘ ১১ বছরের ত্যাগ, সাধনা ও ভালোবাসার পথ পেরিয়ে সংগঠনটি আজ পা রাখল এক নতুন অধ্যায়ে।
এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), প্রক্টর এবং পাবলিক হেলথ বিভাগের প্রধান ডা. আব্দুল আউয়াল এবং ছাত্র উপদেষ্টা ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান।
বিভিন্ন বিভাগ থেকে 'ছোট্ট স্বপ্ন'-এর মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন এনএফই বিভাগের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ, ইইই বিভাগের প্রভাষক পার্থ কুমার নন্দ, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেশবচন্দ্র বিশ্বাস—যাদের মধ্যে নতুন মডারেটর হিসেবে যুক্ত হয়েছেন বিবিএ বিভাগের প্রভাষক মো. সাজেদুর রহমান। অনুষ্ঠানে এলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি শামীমা সুলতানা মায়া ও সাংগঠনিক সম্পাদক তাহমিদ জাকি এবং স্পন্সর অতিথি হিসেবে যুক্ত ছিলেন এডভান্স লাইফস্টাইলের ডিরেক্টর মো. নাঈম ইসলাম। উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের বিদায়ী - একাদশ কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুল আজিম শেখ, সাধারণ সম্পাদক মোঃ রকি আলি।
অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিদায়ী একাদশ কার্যনির্বাহী কমিটির সদস্যদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করা হয়।
ঘোষিত দ্বাদশ নির্বাহী কমিটির শীর্ষ নেতৃত্বে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিবিএ বিভাগের খন্দকার আকলিমা সুলতানা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইইই বিভাগের মো. আল রাফি সনি।
অনুষ্ঠানের শেষভাগে ‘ছোট্ট স্বপ্ন’ স্কুলের খুদে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোমুগ্ধকর নৃত্য ও কবিতা আবৃত্তি।
সর্বশেষে এক যুগ উদযাপন উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের ইতি টানা হয়। একযুগের এই গৌরবময় যাত্রায় যারা পাশে ছিলেন সবার প্রতি অফুরন্ত কৃতজ্ঞতা। নতুন নেতৃত্বের হাত ধরে 'ছোট্ট স্বপ্ন' ছড়িয়ে পড়ুক হাজারো আলোর মিছিলে!
উল্লেখ্য যে, ছোট্ট স্বপ্ন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন, যা সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষা, মানবিক সহায়তা এবং সামাজিক উন্নয়নে কাজ করে
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179271