নওগাঁর আত্রাইয়ে পুলিশি অভিযানে গ্রেফতার ৫

নওগাঁর আত্রাইয়ে পুলিশি অভিযানে গ্রেফতার ৫

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয।

আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত এ অভিযানে উপজেলার বলরামচক গ্রামের হামিদুলের ছেলে মোহাম্মদ রাকিব, একই গ্রামের ছেলিমের ছেলে রাকিব হোসেন, শামীমের ছেলে শান্ত, ভরতেঁতুলিয়া গ্রামের মৃত নজিরের ছেলে শাহজামাল এবং জয়পুহাটের আক্কেলপুর উপজেলার রোঁয়ার গ্রামের নজির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179258