বগুড়ার আদমদীঘিতে ১শ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে ১শ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে নিজ বাড়ি থেকে গোপনে বিক্রি করার সময় পুলিশ ১শ’ পিস ট্যাপেন্টাডলসহ পলাশ কুমার সরকার গোপালকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার বীজেন্দ্রনাথ সরকার দিপুর ছেলে। আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় আদমদীঘি থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেন।

আদমদীঘি থানা পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার পলাশ কুমার সরকার গোপাল দীর্ঘ দিন যাবত এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গত শনিবার গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে বিক্রিকালে তার হেফাজত থেকে ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179216