সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
বজ্রপাতে সাতক্ষীরায় তালায় চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছে। মাঠে ধান রোপণের সময় আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
আজ শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।
নিহত চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষির পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
গ্রামের শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জন আইচ তাদের নিজেদের জমিতে ধান রোপণের জন্য শনিবার সকালে ৮/১০জন কৃষি শ্রমিক (জোন) নিয়ে বাড়ির পাশে বিলে যান। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপণের কাজ করা অবস্থায় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনেন শরীরে আঘাত করলে তার গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে নিহত হয়।
এসময় পাশে থাকা অন্য কৃষকরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। চিত্তরঞ্জন আইচ নিজেদের জমিতে কৃষি কাজের পাশাপাশি তালা বাজারে গার্মেন্টসের ব্যবসা করেন।
এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179183