ফিফা সভাপতির ওপর থেকে সমর্থন তুলে নিলো ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর সমর্থন তুলে নিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিসিবি ও স্কাই স্পোর্টস।
প্রতিবেদন অনুযায়ী, একটি চিঠির মাধ্যমে ইনফান্তিনোর প্রতি অনাস্থা জানিয়েছে ইংল্যান্ড। আগামী বছর সংস্থাটির নির্বাচনে তাকে সমর্থন না জানানোর বিষয়টি স্পস্ট করেছে এফএ। মূলত বেসরকারি বিনিয়োগের পরিকল্পনাতেই এই সমর্থন হারিয়েছেন তিনি। বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির এই পরিকল্পনা প্রকাশের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। উয়েফাসহ একাধিক মহাদেশীয় ফুটবল সংস্থা এর বিরোধিতা করে। প্রবল চাপের মুখে গত সপ্তাহেই পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
একের পর এক পদত্যাগের দাবির মুখেও বুধবার মরক্কোয় অনুষ্ঠিত জরুরি বৈঠকে ফিফার শীর্ষ কর্মকর্তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন, তবুও চাপ কমেনি। বরং বৃহস্পতিবার উয়েফা জানিয়ে দিয়েছে, ইনফান্তিনোর এই লজ্জাজনক পরিকল্পনার প্রতিবাদে পুরুষ ও নারী দুই বিশ্বকাপই বয়কট করার অবস্থান থেকে তারা সর আসছে না। উয়েফা এক বিবৃতিতে বলেছে, ফিফার শীর্ষ কর্মকর্তাদের সমর্থন ‘কোনো কিছুই বদলায়নি।’
অন্যদিকে ফিফা স্বীকার করেছে, পুরো প্রক্রিয়ায় ‘ভুল হয়েছে।’ সংস্থাটি বলেছে, সদস্য দেশ ও ফিফা কাউন্সিলকে বাদ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না এবং পুরো প্রক্রিয়াটি আরও ভালোভাবে পরিচালনা করা উচিত ছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179147