অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে  ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

অস্ট্রেলিয়া একাদশের  বিপক্ষে  ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৯২ রানে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই রানও করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় বাংলাদেশ হেরেছে ইনিংস ব্যবধানে।

আজ শনিবার (৮ আগস্ট) শেষ দিনের প্রথম সেশনেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে এদিন সফরকারীরা তুলতে পেরেছে মোটে ৩৫ রান। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৬৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৫৫ রান করে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশ। লিড পেয়েছিল ৯২ রানের।  বাংলাদেশ হারল দেখল ইনিংস ও ৩৮ রানের।

দ্বিতীয় ইনিংসের বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা এমন ছিল যে, টেস্ট ক্রিকেটেও মোটে একজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌছাতে পেরেছেন। ওপেনার তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে এসেছে ২২ রান। এর বাইরে কেউ ১০ রানও করতে পারেনি। তিনজন ফিরেছেন শূন্য রানে।


৮ উইকেট হাতে রেখে শেষদিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। অপরাজিত ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনিই যা একটু লড়াই করেছেন। বাকিরা ছিলেন যাওয়া-আসার মিছিলে।

বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে মোটে ২ রান। অধিনায়ক শান্ত রানের খাতাই খুলতে পারেননি। আগের ইনিংসে অপরাজিত সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ ফিরেছেন ৬ রান করে। লম্বা সময় পরে টেস্ট দলে ফেরা সৌম্য সরকার (৫) দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বাঁহাতি পেসার ক্যাম্পবেল থমসন ধাঁধার কোনো উত্তরই খুঁজে পায়নি বাংলাদেশ। এ বোলারেই সর্বনাশ ঘটেছে টাইগার ব্যাটারদের। নতুন বলে টানা ১১ ওভারের স্পেলে ২৫ রানে ৮ উইকেট নিয়েছেন থমসন।

প্রস্তুতি ম্যাচে খেলা এই দলের বেশিরভাগই ক্রিকেটারেরই আন্তর্জাতিক মঞ্চে খেলার কোনো অভিজ্ঞতা নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শুরুর আগে তাদের বিপক্ষে ব্যাটারদের এমন হতাশাজনক পারফরম্যান্স টাইগার শিবিরে বড় দুঃশ্চিন্তার কারণ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179138