নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ২৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ও আজ শুক্রবার (৭ আগস্ট) তাদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলো, রাজেন্দ্রপুর গ্রামের মৃত আবু সাঈদের ছেলে জিয়াউর রহমান(৩৫) এবং দাশগ্রাম মেছভাটা পাড়া গ্রামের রহিম মন্ডলের ছেলে রাসেল মন্ডল(২২)।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179119