গাইবান্ধার সাদুল্লাপুরে শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে নদী ও ডোবার পানি থেকে শিশুসহ দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার নলেয়া নদী ও চান্দের বাজার এলাকার ডোবা থেকে দুই মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইউনুস আলী(৪৫), দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের মোজাম্মেল মন্ডলের রিয়াজুল মন্ডল(১১)।  

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ইউনুস আলী নলেয়া নদীতে মাছ ধরতে যায়। এরপর বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে গতকাল শুক্রবার ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালিয়ে ইউনুস আলীর মরদেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে গতকাল বৃহস্পতিবার রিয়াজুল ইসলামের মা তার ছেলের প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলনের জন্য স্থানীয় চান্দের বাজার বিকাশের দোকানে যায়। এরপর বাড়িতে ফিরে রিয়াজুলকে না পেয়ে খোঁজাখুঁজি অব্যাহত রাখে।

এরই একপর্যায়ে গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবার পানিতে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেছে। রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম বিষয়টি নিশ্চত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179104