বগুড়ায় সোহাগ হত্যা মামলার আসামি লক্ষীপুর থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুরের সোহাগ হত্যা মামলার প্রধান আসামি আবু সাঈদ ওরফে সাবিনুরকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া এবং র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী এর একটি যৌথ আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে লক্ষীপুরের রামগঞ্জ থানাধীন হানুবাইশ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সোহাগ হত্যা মামলার প্রধান আসামি আবু সাঈদ ওরফে সাবিনুর (৪৫)কে গ্রেফতার করা হয়।
সে শাজাহানপুর উপজেলার বেজোড়া(দক্ষিণ পূর্বপাড়া)র আকরাম হোসেনের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহেেণর জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179103