ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত

ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের ডিসিকে সদরদপ্তরে সংযুক্ত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মেছবাহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179050