মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

মানিকগঞ্জে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

মানিকগঞ্জের হরিরামপুর-বলড়া সড়কের পিপুলিয়া এলাকায় ট্রাকচাপায় মিজানুর রহমান (৩৫) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান শিবালয় উপজেলার টেপড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।  

পিপুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, তিনি ঢাকা জেলার দোহার-নবাবগঞ্জ এলাকায় কর্মরত ছিলেন। বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, খবর পেয়ে হরিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আইনি প্রক্রিয়া চলমান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/179000