রংপুরে আরপিএমপি’র বিশেষ অভিযানে ১৯জন গ্রেফতার
রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরে অপরাধ দমন, মাদক নির্মূল ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সাথে মোটরসাইকেল চুরি মামলার আসামি, নিয়মিত মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি এবং নন-এফআইআর প্রসিকিউশনের আওতায় একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার আরপিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের তত্ত্বাবধানে মহানগরজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে পরশুরাম, তাজহাট, হাজীরহাট ও কোতয়ালী থানা পুলিশ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) অংশ নেয়।
আরপিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদকমুক্ত সমাজ গঠন এবং মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178985