তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যের তাকে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায় পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
 
এর আগে রোববার (০২ আগস্ট) মামলার শুনানি শেষে হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ। এরপর মঙ্গলবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিট কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।
 
প্রসঙ্গত, দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
 
পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইয়ের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
তদন্ত কর্মকর্তা জানান, তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে প্রথমবার গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরে ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178977