বগুড়ার ধুনটে ইয়াবাসহ যুবক গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হৃদয় (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের আমতলা চারমাথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত হৃদয় গোসাইবাড়ী ফকিরপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আমতলী চারমাথা মোড়ে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে। পরে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন হৃদয়কে আটক করা হয়। দেহ তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামি হৃদয়কে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178963