ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’

ইন্দোনেশিয়ার জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’

লাইফস্টাইল ডেস্ক : সাধারণ ফ্রাইড রাইসে একটু ভিন্নতা আনতে চান? বানিয়ে দেখতে পারেন ইন্দোনেশিয়ার বিশ্বখ্যাত জনপ্রিয় খাবার ‘নাসি গরেং’। নামটা শুনে হয়তো কোনো জটিল পদ মনে হতে পারে, কিন্তু আসল বিষয় হলো— এটি তৈরি করা অত্যন্ত সহজ এবং হাতের কাছে থাকা সাধারণ উপকরণ দিয়েই ঝটপট রাঁধা সম্ভব।


প্রয়োজনীয় উপকরণ

রান্না করা ভাত: ২ কাপ
চিংড়ি মাছ (খোসা ছাড়ানো): ১/২ কাপ
ডিমের ঝুরি: ২টির (হালকা তেলে ভেজে ঝুরি করা)
পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ
আদা বাটা: ১ চা চামচ
রসুন বাটা: ১ চা চামচ
সিদ্ধ মটরশুঁটি: পরিমাণমতো
পেঁয়াজ পাতা কুচি: পরিমাণমতো
লেবুর রস: ২ চা চামচ
সয়া সস: ১ টেবিল চামচ
ওয়েস্টার সস: ১ চা চামচ
ফিশ সস: ১ চা চামচ
লাল মরিচ পেস্ট: ১/২ চা চামচ (ঝাল অনুযায়ী কম-বেশি করা যাবে)
তিলের তেল বা রান্নার তেল: ১ টেবিল চামচ
লবণ: স্বাদমতো

প্রস্তুত প্রণালী

১. মশলা ও চিংড়ি কষানো: প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ হালকা লালচে হয়ে এলে আদা-রসুন বাটা ও চিংড়ি মাছ দিয়ে ৩ মিনিট ভেজে নিন।
২. টক-ঝাল ফ্লেভার যোগ: এরপর লাল মরিচের পেস্ট ও লেবুর রস মিশিয়ে আরো ২ মিনিট রান্না করুন।
৩. রাইস ও সস মেশানো: এবার রান্না করা ভাত প্যানে ঢেলে দিন। এর সঙ্গে একে একে সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, ডিমের ঝুরি, সিদ্ধ মটরশুঁটি, পেঁয়াজ পাতা কুচি এবং স্বাদমতো লবণ যোগ করুন।
৪. ফ্রাই করা: সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ৬ থেকে ৭ মিনিট ভেজে নিন।
৫. পরিবেশন: রান্না শেষ হলে ওপর থেকে কিছুটা তাজা পেঁয়াজ পাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ স্বাদের ‘নাসি গরেং’।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178946