প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের সামনে সেই পুরনো বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের সামনে সেই পুরনো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। মূল ম্যাচের আগে তারা প্রস্তুতি ম্যাচে নেমেছে শান্তরা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হয়েই অভিজ্ঞ মুশফিক-শান্তদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হলো। যদিও তাদের বিপক্ষে অজিদের একাদশে জাতীয় দলে খেলা ক্রিকেটার আছেন স্রেফ দুজন। বাংলাদেশের পক্ষে সান্ত্বনা বলতে কেবল মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি।

আজ বৃহস্পতিবার ডারউইনে প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মিরাজের সেঞ্চুরির সুবাদে ৭৫.৫ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের সংগ্রহ ২৬৩ রান। মিরাজ শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত ছিলেন। এছাড়া শান্ত ৩৭ এবং সাদমান ইসলাম করেন ৩১ রান।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু দিতে পারেননি ওপেনাররা। বিশেষত তানজিদ হাসান তামিম ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই দলীয় ৭ রানে ফেরেন। ৮টি বল মোকাবিলার পর হ্যানো জ্যাকবসের বলে স্যাম কন্সটাসের তালুবন্দী হয়ে। আরেক ওপেনার সাদমানকেও শিকার করেন কোরি রকিচোলি। ৪৭ বলে ৩১ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। 

অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও মাত্র ১৬ রান করেই আউট হন রকিচোলির বলে। ৪ বল মোকাবিলায় মুশফিকুর রহিমও রানের খাতা খুলতে পারেননি। তিনিও উইকেট দিয়েছেন ২৮ বছর বয়সী এই অফস্পিনারকে। ফলে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৭৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে। পরে জুটি গড়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত এবং অমিত হাসান। তবে অমিত ১৫ এবং শান্ত ৩৭ রানে বিদায় নেন।

এরপর সৌম্য সরকারও আউট হয়েছেন ব্যক্তিগত ১৬ রানে। যদিও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। মিরাজ শেষ পর্যন্ত ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত ছিলেন। তবে অপরপ্রান্তের উইকেটের খাতা শেষ হয়ে ২৬৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া একাদশের পক্ষে রকিচেলি একাই ৬ উইকেট নিয়েছেন। আরও চার বোলার নেন ১টি করে উইকেট। তাদের কারোরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178918