জবিতে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

জবিতে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহতদের দেখতে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

আজ বুধবার (৫ আগস্ট) দুপুরের হাসপাতালে দেখতে যান তিনি। 

এ সময় জামায়াত আমীর বলেন, ক্যাম্পাসের কেউ তো হামলা করেনি, তারা বাইরে থেকে লোক এনে হাসপাতালে হামলা চালিয়েছে। হাসপাতালে আত্মীয়রা দেখতে গিয়েছে, তাদের ওপরও হামলা করেছে তারা। তারা কোন জগতের মানুষ। তারা কি ধরণের মানুষ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। 

তিনি বলেন, আমরা আলিফের ঘটনা দেখেছি। তার চোখ কেড়ে নেওয়ার পর তার বন্ধুদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।  এমন আমরা দেখতে চাই না। আর সন্ত্রাসের কোনো দল নেই। যেই সন্ত্রাসী কর্মকাণ্ড করুক, তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি এটা করতে না পারেন, জনগণ ধরে নিবে আপনাদের মদদেই এ হামলা হয়েছে।

তিনি বলেন, জনগণকে বোকা ভাববেন না। সারা দেশে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, গ্যাস বিদ্যুত না থাকার ইস্যু ঢাকতে যদি ক্যাম্পাসগুলো উত্তপ্ত করে থাকেন, তাহলে জনগণকে বোকা ভাববেন না। 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, শিবির সেক্রেটারি সিগবাতুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178877