সিরাজগঞ্জের রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের রায়গঞ্জে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেফতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৪ আগস্ট) রায়গঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- রায়গঞ্জ উপজেলার মোজাফফর গ্রামের কুদ্দুস সরকারের ছেলে মো. আল আমিন সরকার, খৈচালা গ্রামের মৃত অতুল কুমার উরাওয়ের ছেলে ভজন কুমার উরাও, হাটপাঙ্গাসী শ্রীদাসগাতী চেয়ারম্যানপাড়া গ্রামের আবু নাছারের ছেলে আব্দুল মোতালেব, দৈবগাতী গ্রামের শাহ জামাল শেখের ছেলে মো. জাকির হোসেন, চান্দাইকোনা আকন্দপাড়া গ্রামের কালাম আকন্দের ছেলে সুজন আকন্দ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট, সাধারণ জিআর ওয়ারেন্ট এবং সিআর ওয়ারেন্টসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। এবিষয়ে রায়গঞ্জ থানার ওসি আসানুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ৫ আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178818