পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন

পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল হোসেন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: পবিত্র হজ পালনের অদম্য বাসনা নিয়ে পায়ে হেঁটে সৌদি আরবের মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন(৪৫)।

নাটোর জেলার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের তাড়াই বড়ইচোরা গ্রামের মৃত মকসেদ আলী ও পিয়ারা বেগমের ছেলে দুলাল হোসেন। দীর্ঘদিন তার স্বপ্ন ছিল পায়ে হেঁটে পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে হজ পালন করা। সেই নিয়ত পূরণ করতেই তিনি গ্রামবাসীর কাছ থেকে বিদায় নিয়ে দূরন্ত এ সফরের সূচনা করেছেন।

এলাকাবাসী জানায়, দুলাল হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগ শুনে গ্রামের সাধারণ মানুষ তাকে বিদায় জানাতে ভিড় জমায়। বিদায়বেলায় এক ভাবগম্ভীর পরিবেশের সৃষ্টি হয়। সবাই তার জন্য দোয়া করেন। মহান আল্লাহর দরবারে তার মনোবাসনা পূরণের দোয়া করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে দুলাল হোসেন বলেন, আল্লাহর ঘরে যাওয়ার আকুল ব্যাকুলতা থেকেই আমার এ সিদ্ধান্ত। হেঁটে হজ করতে যাওয়া কষ্টসাধ্য হলেও আল্লাহর ওপর ভরসা রেখে আমি রওনা হয়েছি। সীমান্ত অতিক্রম ও অন্যান্য দেশ হয়ে সৌদি আরব পৌঁছানোর জন্য নির্ধারিত পথের নিরাপত্তা ও প্রয়োজনীয় বিষয়াদির জন্য সরকারের কাছে সাহায্য চান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178810