খেলাধুলাই যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : সাবেক এমপি লালু
বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা পরিষদের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, খেলাধুলাই যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে। বাংলাদেশের তরুণ প্রজ্জন্মকে খেলাধুলার মাধ্যমে শৃংখলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখাতে হবে।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এগিয়ে যাবে।‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়া শহর স্বেচ্ছাসেবকদলেন আয়োজনে আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের আজকের খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি উক্ত কথা বলেন।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হোসেন আলী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ সুজন, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, গাবতলী যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178805