বগুড়ার মোকামতলায় গাঁজাসহ গ্রেফতার ২

বগুড়ার মোকামতলায় গাঁজাসহ গ্রেফতার ২

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দেড় কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটককৃতরা হলো রংপুর কোতোয়ালী থানার শালবন গ্রামের মৃত্যুর রাকিব বাবুর স্ত্রী মুন্নি বেগম (৩৮), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ফুলমতি গ্রামের আবু তালেবের ছেলে আজিদুল হক (৪০)।

তদন্ত কেন্দ্রে এস আই আনছার আলী জানান গতকাল সোমবার রাত ৮ টায় ঢাকা রংপুর  মহাসড়কে স্থানীয় কাশিপুর নামক স্থানে যাত্রীবাহী কোচ তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে  ঢাকা গামী একটি কোচ থেকে ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178794