বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা

বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা

বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমালোচনা করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী ড. তাসনিম জারা। তিনি অভিযোগের জবাব দেওয়ার পরিবর্তে হুমকিমূলক অবস্থান থেকে সরে এসে গ্রাহকদের সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ড. তাসনিম জারা লেখেন, ‘মানুষ মুখ খুললেই টুঁটি চেপে ধরার এই প্রবণতা থেকে সরে আসুন। আপনারা জমিদার না। জনগণের সেবক। সেভাবেই আচরণ করুন।’

তিনি দাবি করেন, তার পরিচিত অনেকেই আগের তুলনায় কয়েক গুণ বেশি বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেছেন। তার ভাষ্য, এসব মানুষের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এবং তাদের কোনো বিশেষ উদ্দেশ্যও নেই।

পোস্টে তিনি আরও লেখেন, ‘আমাদের বাসাবো, মাদারটেক, নন্দীপাড়ার কমিউনিটি গ্রুপে বহু মানুষ একই অভিযোগ করছেন। মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। আর আপনারা আসছেন হুমকি নিয়ে।’

পোস্টের শেষাংশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ক্ষমা চেয়ে হুমকি প্রত্যাহার করুন। গণশুনানি করুন। গ্রাহকের মুখোমুখি বসুন। বিল কেন বেশি আসছে সেই জবাব দিন। হুমকি তারাই দেয়, যাদের জবাব নেই।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178718