বগুড়ায় তেলসহ ট্রাক ছিনতাই মামলার তিন আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় তেলসহ ট্রাক ছিনতাই মামলার তিন আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মহাসড়কে ৭৫ ড্রামভর্তি ট্রাক ছিনতাই মামলায় গ্রেফতারকৃত তিন ছিনতাইকারীর জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাহমুদপুরের হেলাল উদ্দিনের ছেলে তানজিল (২৫), গোপিনাথপুরের সোলেমান আলীর ছেলে নাজমুল হক (৩০) ও শরিফুল মন্ডলের ছেলে মাসুদ কবির (২৯)।  গতকাল সোমবার বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ গোলাম মাহ্ফুজ এই আসামিদের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, এমএইচ রংপুর ট্রান্সপোর্ট এজেন্সির প্রোপ্রাইটরের শেরপুর থানায় দায়েরকৃত মামলায় বলা হয়েছে, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে রংপুরের সেনপাড়ার হাজি মমতাজ উদ্দিন নামীয় প্রতিষ্ঠানে প্রেরণকৃত ৭৫ ড্রাম পামওয়েল নিয়ে ট্রাকটি (ট্রাক নং ঢাকা মেট্রো ১২-২১৩৪) গত ফেব্রুয়ারি রাত সোয় ১২টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা ব্রিজে পৌঁছিলে ছিনতাইকারীর ২০ লাখ টাকা মূল্যের পামওয়েল ভর্তি ট্রাকটি ছিনতাই করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178698