বগুড়ায় ৪ মাদকসেবীর কারাদন্ড

বগুড়ায় ৪ মাদকসেবীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ডিএনসির সহযোগিতায় চার মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে মহানগরের স্টেশন রোডে ফলপট্টি এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এদের গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্তরা হলো, মহানগরের সেউজগাড়ী রেল কলোনীর টিয়া বাশফোঁড় (৩০), মালতিনগরের হানিফ (২৫), কলোনী চকফরিদ এলাকার টুটুল (৩০) ও বাদুড়তলা এলাকার রুমন (২৮)। পরে এদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178695