প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী মসজিদসহ শতাধিক কৃষকের আবাদি জমি

প্রশাসনের হস্তক্ষেপে রক্ষা পেল শতবর্ষী মসজিদসহ শতাধিক কৃষকের আবাদি জমি

বগুড়া জেলার সোনাতলা উপজেলার ৪ নং জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা, সর্জ্জনপাড়া জোড়গাছা মৌজার মধ্যদিয়ে অনাদিকাল ধরে বহে চেলেছে জাতির নামের নদী বাঙালি নদীটি। নদী তীরে এলাকার দরিদ্র কৃষকগণ প্রকৃতির সাথে অনাবরত যুদ্ধ করে টিকে আছে শতাধিক কৃষক। এসব কৃষকের একমাত্র আবাদি জমিগুলিতে এবছর বন্যার ফলে পলি মাটি জমে মাটিগুলো উর্বর হয়েছে।

আর এ উর্বর পলিমাটির মধ্যে একশ্রেণির ভূমি দস্যু বালি ব্যবসায়ীগন বর্তমান সরকারদলী নাম ভাংগিয়ে জোড়পূর্বক প্রশাসনের অনুমতি ছাড়াই ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তেলনের চেষ্টা চালিয়েছিলো। অসহায় কৃষকগণ অনেক ধণ্যা দিয়েও কোনো সুরাহা যখন হচ্ছিলোনা তখন এলাকারই কৃষক ও জনদরদী জোতদার পরিবারের সদস্যগণ এগিয়ে আসেন দরিদ্র ঐসব কৃষকের পাশে। তাদের চেষ্টায় চলে আসেন আরটিভি, বৈশাখী ও বাংলাটিভির মতো জনপ্রিয় চ্যানের একঝাঁক সাংবাদিক। তাদের সচিত্র প্রতিবেদন মুহুত্যের মধ্যে নেট দুনিয়ায় সড়িয়ে পড়ে ভূমি দস্যুদের কর্মকান্ডের চিত্র।

আর বিদেশে চিকিৎসাধীন সারিয়াকান্দি-সোনাতলার সম্মানিত এমপি কাজী রফিকুল ইসলামের নজরে আসে ভূমি দস্যূদের কর্মকান্ডের এসব চিত্র। সংগে সংগে উপজেলা প্রশাসনকে (জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার মহোদয়)কে অবহিত করা হয়। পরদিন অর্থাৎ ০২/০৭/২০২৬ তারিখ বেলা ১১ টায় আসেন কৃষক দরদী আরেক কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে সোনাতলা থানার এক দল চৌকস পুলিশ বাহিনির সদস্যগণ বালি উত্তোলন স্থান হলিদাবগা-সর্জ্জনপাড়া ও জোড়গাছা মৌজার বাঙগালী নদী তীরবর্তী এলাকায় (ইলিশামারী) এসে ড্রেজার মেশিন, পাইপ ও বালু তোলার সরমজমাদি অপসারণ করা হয়। ফলে এলাকার সাধারণ কৃষকের শতাধিক বিঘা আবাদি জমি, সোনাকানিয়া গ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী মসজিদসহ আশপাশের ফসলি জমি ধবংস স্তুপ থেকে রক্ষা পায়।

এ সময় উপস্থিত শত শত নিরিহ কৃষক স্থানীয় এমপি, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন ও হলিদাবগার ঐতিহ্যবাহী জোতদার পরিবারের সদস্যদেরকে ধন্যবাদ জানান। কৃষকগণ আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুরোধ করি আপনি ভূমি দস্যূ বালি ব্যবসায়ীদের ছাড় দিবেন না,  এরা দেশ ও জাতির শত্রুতারা যদি আপপনার দলের সদস্যও হয়। কেন না এরা দেশ ও জাতির চির শত্রু। এরা শুধু নিজেদের আখের গোছানোর জন্য আপনার দলে ঢুকে বিএনপির অভিনয় করে, কিন্তু বিএনপি করে না। এদের বিষয়ে সতর্ক হবেন। এর আপনার ভাবমূর্তি নষ্ট করার জন্য ৫ আগস্টের পর দলে ঢুকে দুনিয়ার আকাম-কুকাম করে বেড়াচ্ছে।

এলাকাবাসী আরো বলেন: ভবিষ্যতে আর কোনো দিন যেনো এসব ভূমি দস্যু সরকারের নাম ভাংগিয়ে আমাদের বাব দাদার জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু ব্যবসা না করতে পারে, তার স্থায়ী সমাধান চান। আবারো ধন্যবাদ প্রশাসনসহ গণমাধ্যমের আদর্শবান সকল সদস্যদের-নিরিহ কৃষক বাঁচানোর জন্য।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178648