জুলাই সনদ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিরোধী দল এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিল রেখে কথা বলছে।

আজ সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।

স্থানীয় সরকার মন্ত্রী, গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের যেকোনো ভুল বা ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা উচিত। তবে সেই সমালোচনা সংসদের ভেতরে হওয়াই গণতান্ত্রিক চর্চার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মন্তব্য করেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178595