জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্থানে জামায়াতের গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্থানে জামায়াতের গণমিছিল

করতোয়া ডেস্ক: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (১ আগস্ট) গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন-

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : রাণীশংকৈলে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জামায়াতের উপজেলা কার্যালয় থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদীঘি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার।

এছাড়াও বক্তব্য দেন, উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকারম হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আমির আহাম্মেদ প্রমুখ।

দিনাজপুর : গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ প্রমুখ।

লালমনিরহাট : আজ শনিবার (১ আগস্ট) সকালে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে শেষ হয়। অনুষ্ঠিত  সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির এড. আবু তাহের, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু এবং নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান।

রংপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল গনি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সভাপতি আনিসুর রহমান।

সাঁথিয়া (পাবনা) : এদিন দুপুরে সাঁথিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলা চত্বরে শেষে এক পথসভায় বক্তব্য দেন, ৬৮ পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নাজিবুর রহমান মোমেন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে শেরপুরে জামায়াতের উদ্যোগে এক গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) বাদ আছর শেরপুর বাসস্ট্যান্ড শাহী মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধুনট মোড় এলাকায় সমাবেশ হয়।

উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. দবিবুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র নায়েবে আমীর মাওলানা মো. নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. মানছুরুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. আব্দুল হালিম।

আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. রেজাউল করিম বাবলু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শফিকুল ইসলাম, মো. শাহীন আলম, পৌর জামায়াতের আমীর কৃষিবিদ মো. আব্দুল খালেক, ওলামা মাশায়েক পরিষদের সভাপতি মাওলানা মো. আ. ছাত্তার, তারবিয়্যাত সেক্রেটারি মাওলানা মো. আমিনুল ইসলাম, প্রমুখ।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখান উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী গোলাম রব্বানী, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সাবেক নায়েবে আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, জামায়াত নেতা শেখ সাদী, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. রুহুল আমিন প্রমুখ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে কাহালু উপজেলা জামায়াতের উদ্যোগে উপজেলা সদরে মিছিল ও সমাবেশ করা হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) বিকেলে মিছিল শেষে কাহালু বাজার রেলওয়ে বটতলায় উপজেলা জামায়াতের আমির আলহাজ মাওলানা আব্দুস শাহীদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শহীদুর রহমান সবুজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমেন, মুঞ্জুরুল ইসলাম রাজু, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা। ফুল প্রমুখ।

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াত ইসলামী ধুনট উপজেলা শাখার আয়োজনে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পশ্চিমভরনশাহী জামে মসজিদ এলাকা থেকে একটি গণমিছিল বের হয়ে ধুনট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মডেল মসজিদ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও উপজেলা জামায়াতে সাবেক আমির রেজাউল কমির বাচ্চু। সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178458