চাঁপাইনবাবগঞ্জে ৪শ’ বোতল এস্কাফসহ২ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পুলিশী অভিযানে ভারতীয় নেশাজাতীয় ৪শ’ বোতল এস্কাফ সিরাপসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামের মৃত শরিফুল ইসলাম শরিফের ছেলে মো. তহুরুল (৩০) এবং একই গ্রামের মো. সাইফুদ্দিনের ছেলে মো. রেজাউল (৪০)।
পুলিশ জানায়, আজ শনিবার (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে গোপন খবরের ভিত্তিতে তহুরুলের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়িতে রাখা একটি ইজিবাইকের চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকনো ৪শ’ বোতল এস্কাফ সিরাপসহ ওই দু’জনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
এসব এস্কাফ সিরাপের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এই মাদক কারবারি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178448