বগুড়ার সোনাতলায় খড়ের পালায় আগুন

বগুড়ার সোনাতলায় খড়ের পালায় আগুন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলার পাকুল্লা ইউনিয়নের পাকুল্লা গ্রামে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১ আগস্ট) এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে ঐ গ্রামের মৃত সত্য চন্দ্র ঘোষের  ছেলে সনজয় ডেইরী ফার্মের মালিক সনজয় ঘোষের খড়ের পালায় গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১ টার সময় কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এতে করে ওই ডেইরী ফার্ম মালিকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178441