বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার-রানীনগর বাইপস সড়কে মোটরসাইকেলের চাপায় শহিদুল ইসলাম (৫২) নামের একব্যক্তি নিহত হয়েছে। এসময় তার ভাতিজা আব্দুর রহমান (৯) ও দুই মোটরসাইকেল আরোহি আহত হয়।

নিহত শহিদুল ইসলাম আদমদীঘি উপজেলার পানলার (কেল্লাপাড়ার) মৃত আবু তালেবের ছেলে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আদমদীঘির সান্তাহার-রানীনগর পাইপাস সড়কের পানলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানাযায়, গতকাল শুক্রবার বিকেলে পানলা গ্রামের শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমানকে নিয়ে সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিল।

বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক দ্রুত মোটরসাইকেল চালিয়ে রানীনগরের দিকে যাবার সময় ছাগলের সাথে ধাক্কা লেগে পাশে থাকা শহিদুল ইসলাম ও তার ভাতিজাকে চাপা দিয়ে রাস্তায় পড়ে ছিটকে যায়।

এতে শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় শহিদুল ইসলাম মারা যায়। অপর আহতরা চিকিৎসাধিন রয়েছে। মোটরসাইকেল আরোহিদের নাম পাওয়া যায়নি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178420