মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন

মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন
টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তের হাতে জালেমন (৭৫) নামক এক বৃদ্ধা নারী খুন হয়েছেন।
 
গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শোলাকুড়ী গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। 
 
নিহত জালেমন শোলাকুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিঠুর মা এবং মৃত আয়েজ উদ্দিনের স্ত্রী।
 
মধুপুর থানার উপপরিদর্শক সেলিম মিয়া এই তথ্য নিশ্চিত করে বলেছেন।
 
জানা যায়, নিহত জালেমন দীর্ঘদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশী রেজাউল করিমের স্ত্রী পান খাওয়ার জন্য তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় জালেমনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় বাসিন্দারা মধুপুর থানায় খবর দেয়।
 
খবর পেয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। ওসি একেএম ফজলুল হক জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সুরতহালের পর মরদেহ উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178410