বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা আজ শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১ টায় ক্লাবের নতুন ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেস ক্লাবের সদস্য ও বগুড়া-৬(সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, মীর্জা সেলিম রেজা, সাংবাদিক আব্দুর রহিম বগরা, মতিউল ইসলাম সাদী, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, দৈনিক দুরন্ত সংবাদের সম্পাদক সবুর শাহ্ লোটাস, সাইফুল ইসলাম, এফ শাজাহান, মামুন অর রশিদ প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ, তোফাজ্জল হোসেন, রেজাউল হক বাবু, শেখ শাহেদ, শামীম আহমেদ, জহুরুল ইসলাম, গোলজার হোসেন মিটু প্রমুখ।

সভায় গত এক বছরের আয়-ব্যয়ের হিসেব তুলে ধরা হয়। এর আগে সাধারণ সম্পাদক কালাম আজাদ তার রিপোর্ট পেশ করেন। সভা চলাকালে ৮ জন সাংবাদিককে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক প্রদান করা হয়। সভা শেষে দোয়া করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178336