ফ্যাসিবাদী ধারায় নয়, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে : কিশোরগঞ্জে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে অধ্যক্ষ শাহাবুদ্দিন
আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে আল ফারুক ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।
এতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, জেলা সেক্রেটারী মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম, অধ্যাপক কাজী সাইফুল্লাহসহ জেলা কর্মপরিষদ সদস্য এবং উপজেলার আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি, সহকারী সেক্রেটারিগণ।
সমাবেশে অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, জুলাই বিপ্লব কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য সংঘটিত হয়নি, এটি ছিল রাষ্ট্রের মৌলিক কাঠামোগত পরিবর্তনের আন্দোলন। তিনি বলেন, বৃহত্তর জাতীয় স্বার্থে জামায়াতে ইসলামী সংসদে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করছে।
তবে জনগণের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড কখনোই সমর্থন করা হবে না। সরকার জনগণের কল্যাণে কাজ করলে জামায়াত সহযোগিতা করবে, আর জনগণের অধিকার বিরোধী বা ফ্যাসিবাদী ধারায় দেশ পরিচালনার চেষ্টা করলে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও তীব্র হবে। ফ্যাসিবাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রীয় সংস্কার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিকল্প নেই এবং গণভোটের রায় বাস্তবায়নে জাতি আজ ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী ধারা নয়, জুলাই বিপ্লবের চেতনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। সংবিধান সংস্কার ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই দেশের স্থিতিশীলতার একমাত্র পথ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178329