লালমনিরহাটে মাদক মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মাদক মামলায় খোকন মিয়া নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত খোকন মিয়া জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব এবং ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী গ্রামের মো: ছকমল হোসেনের ছেলে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫জুন উপজেলার আদিমারী থানায় ছাত্রদল নেতা খোকন মিয়া ও রিদয় নামের একজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ রিদয়কে আটক করলেও ছাত্রদল নেতা খোকন মিয়া পালাতক ছিলেন। ওই মামলায় গতকাল বৃহস্পতিবার আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে খোকন মিয়াকে গ্রেফতার করে।
এ বিষয়ে আদিতমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমির হামজা নান্নু জানান, ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে শুনেছি। মাদক মামলার বিষয়টি জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। নির্দেশনা পেলেই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178324