নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তিকে হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যা চেষ্টা

নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তিকে হাত পা বেঁধে পানিতে ফেলে হত্যা চেষ্টা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে এক ব্যক্তিকে কোমড়ে ইট এবং হাত, পা, মুখ বাঁধা অবস্থায় পানিতে ফেলে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বদলগাছী সদরের মৃত আবুল কাশেমের ছেলে মর্তুজা(৪৫)।

স্থানীয় লোকজন জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়  বদলগাছী মাতাজী রোডে ক্যানেলের পানিতে মর্তুজাকে ফেলে দেওয়া হয়। পাশেই ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল ক্যানেলে মানুষের আওয়াজ শুনতে পায় এবং টর্চ লাইটের আলো দিলে মর্তুজাকে দেখতে পায়। রুবেল দ্রুত স্থানীয় লোকজনকে খবর দিলে সকলে মিলে তাকে পানি থেকে উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ভুক্তভোগীর স্ত্রী বলেন, তাকে পিছন থেকে ধরে হাত, পা, মুখ বাঁধায় সে কাউকে চিনতে পারেনি। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, ভুক্তভোগী মর্তুজা সুস্থ আছে। বিষয়টি তদন্ত চলছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178315