যশোরে ৭০০ পিচ ইয়াবাসহ ৫ কারবারি আটক
যশোরে পৃথক চারটি অভিযান চালিয়ে ৭০০ পিচ ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার(৩০ জুলাই) সারাদিন জেলার চৌগাছা, কোতোয়ালী, শার্শা ও ঝিকরগাছায় এসব অভিযান পরিচালিত হয়।
যশোর পুলিশের মুখপত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজারুল ইসলাম জানান, চৌগাছায় ২০০ পিচ ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। এ ছাড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে কোতোয়ালী থানার হামিদপুর এলাকার একটি বাস থেকে ৩০০ পিচ ইয়াবাসহ সোহাগ হোসেন, শার্শা থেকে ১০০ পিচ ইয়াবাসহ মোশারেফ হোসেন এবং ঝিকরগাছা থেকে ১০০ পিচ ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ কাশিনাথ বসু ও আজিজুর রহমানকে আটক করা হয়।
আজ শুক্রবার (৩১ জুলাই) সকালে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178286