খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনায় দুবৃত্তের গুলিতে মো. ইসমাইল (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকারলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে।
জানা গেছে, নিহত ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসোল্ট মামলা ও হত্যা মামলাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।