বগুড়ার রাজাবাজারের ব্যবসায়ী গফুর ও তার স্ত্রী-ছেলেসহ ৮ জনের জেল জরিমানা

বগুড়ার রাজাবাজারের ব্যবসায়ী গফুর ও তার স্ত্রী-ছেলেসহ ৮ জনের জেল জরিমানা

কোর্ট রিপোটার : ব্যাংক ঋণের এবং পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেকে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখ্যানের অভিযোগে দায়েরকৃত পৃথক পৃথক ৫টি মামলার  রায়ে বগুড়া মহানগরের রাজাবাজারে ব্যবসায়ী আব্দুল গফুর ও তার স্ত্রী ছেলেসহ ৮ আসামির ১ বছর করে সশ্রম কারাদন্ড এবং আসামিদের প্রদানকৃত ব্যাংক চেকের সমপরিমাণ টাকার অর্থদন্ডাদেশ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বগুড়ার ১ম যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান হাবিব পৃথক পৃথকভাবে ৫টি মামলার রায় দেন।

রায়ে আল আরাফাহ ইসলামী ব্যাংক লি. বগুড়া বগুড়া শাখা হতে গ্রহণকৃত ঋণের ৮৬ কোটি ১৪ লাখ ৫০ হাজার ৫০ টাকার মধ্যে প্রদানকৃত ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৭৫৫ টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত তহবিলের কারণে চেক প্রত্যাখ্যানের অভিযোগে দায়েরকৃত মামলায় শাহসুলতান ফিড মিলস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রাজাবাজারের ব্যবসায়ী আব্দুল গফুর এবং তার স্ত্রী শান্তনা বেগম ও ছেলে সোনুরকে ১ বছরের কারাদন্ডসহ ১ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার ৭৫৫ টাকা অর্থদন্ডের আদেশ দেওয়া হয়েছে। ওই ব্যাংক ঋণের মধ্যে ৫ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ২৫৮ টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক হতে প্রত্যাখ্যানের অভিযোগ এনে  দায়েরকৃত অপর মামলার রায়ে ওই ব্যবসায়ী আব্দুল গফুরকে ১ বছরের কারাদন্ড এবং ওই ব্যাংক চেকের সমপরিমাণ ৫ কোটি ৬১ লাখ ৫৬ হাজার ২৫৮ টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও ওই ব্যাংক ঋণের টাকার মধ্যে ৮ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ১৭৬ টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক হতে প্রত্যাখ্যানের অভিযেগ এনে দায়েকৃত আরো একটি মামলার রায়ে ওই ব্যবসায়ী আব্দুল গফুরকে ১ বছরের কারাদন্ড এবং ওই ব্যাংক চেকের সমপরিমাণ ৮ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার ১৭৬ টাকা অর্থদন্ড করা হয়েছে। মামলাটি তিনটির বাদি ওই ব্যাংকের প্রিন্সিপ্যাল অফিসার শহীদুল আলম।

অপরদিকে, অগ্রণী ব্যাংক লি. মাঝিড়া শাখা তাদের পাওনা টাকা পরিশোধের জন্য ঋণ গ্রহীতা আসামি শাজাহানপরের দুবলাগাড়ী হাটের দুই ভাই টেড্রার্সের প্রোপাইটর হারুনুর রশিদকে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং চেকে বর্ণিত ২৪ লাখ ৭ হাজার ৮৮২ টাকা অর্থন্ডের আদেশ দেওয়া হয়। ওই ব্যবসায়ী চোপীনগরের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

এছাড়াও বগুড়া মহানগরীর জলেশ্বরীতলার শহীদ খোকন সড়কের নিতাই কুমার দাসের ছেলে আসামি  শ্যামল কুমার দাস ও স্বপন কুমার দের স্ত্রী আসামি সুমাকে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং পাওনা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেকের সমপরিমাণ ১ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ৯৪০ টাকা ৬৯ পয়সা অর্থদন্ড করা হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা তাদের যৌথ ব্যাংক হিসেবের ওই চেক প্রদান করলে তা অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক হতে প্রত্যাখ্যান হয়।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178219