হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, তবে কী যুদ্ধের প্রস্তুতি?
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার মধ্যে বাহরাইনে শুরু হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর যৌথ সামরিক মহড়া ‘বাহরাইন শিল্ড’। ২৮ থেকে ৩০ জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে।
বাহরাইনের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল-নুয়াইমি বলেন, মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি, অপারেশনাল পরিকল্পনার দক্ষতা উন্নয়ন এবং জিসিসিভুক্ত দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।
তিনি বলেন, সদস্য দেশগুলোর অংশগ্রহণ একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন, যা বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তার মতে, ‘বাহরাইন শিল্ড’ মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তি আরও শক্তিশালী করবে এবং যেকোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে।
আল-নুয়াইমি আরও বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178142