নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শহর প্রতিনিধি (বগুড়া) : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় নেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী সহ অন্যান্য নেতাকর্মীর উপর হত্যার উদ্দেশ্যে আক্রমণের অভিযোগ এনে এর প্রতিবাদে আজ বুধবার (২৯ জুলাই) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে দলটির বগুড়া জেলা শাখা।

আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন বগুড়া জেলা কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে জজকোর্ট সড়ক হয়ে সাতমাথায় এসে শেষ হয়। জুলাই স্মৃতি স্তম্ভের সামনে এসে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে এনসিপি সারাদেশব্যাপী লং মার্চ সহ প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।

সাভারের হামলায় জড়িত ছিল যুবলীগসহ পতিত ফ্যাসিস্ট সরকারের নেতা কর্মীরা। হবিগঞ্জের হামলা হয়েছে সার্কিট হাউজের মধ্যে।

রাষ্ট্রীয় অতিথি শালায় জুলাইয়ের চেতনার অন্যতম দল এনসিপির কেন্দ্রীয় নেতাদের হামলাকারীদের গ্রেফতার করে সরকারের নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রমাণ দেওয়ার দাবি করেন করেন তারা । হামলাকারীদের পরণে থাকা ‘ছাত্রদল’ লেখা ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও বহিষ্কার করতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিচারের মুখোমুখি করতে সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করবে এনসিপির পরবর্তী পদক্ষেপ।

বগুড়া স্বেচ্ছাসেবকলীগের মিছিলের মতো সারা দেশের বিভন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের মিছিলের প্রতি নজর রাখতে পুলিশ প্রশাসনের প্রতিও আহবান জানান তারা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা শাখার নেতা এ জেড এম শাহরিয়ার জুহিন, মহিদুন্নবি মিশু, মশিউর রহমান বিপু, মাইনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এ্যাড: ইজাজ আল ওয়াসি জীম, ইঞ্জি: এম এস এ মাহমুদ এবং জাতীয় ছাত্রশক্তি বগুড়া শাখার নেতা সৈকত আলী। সঞ্চালনা করেন মিডিয়া সেল প্রধান আব্দুস সবুর সুমন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178120