গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে নারকেল গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নে দাড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দু’জন হলেন- একই ইউনিয়নের পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা(৩৫) এবং দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন(৬০)।
স্থানীয়রা জানান, আজ বুধবার (২৯ জুলাই) দাড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার কাজ করছিলেন দুই যুবক। এ সময় গাছটির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মওলার মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন ও উপ-পুলিশ পরিদর্শক শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178119