ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর (কদমবাগান) এলাকায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো: রাসেদ ইসলামের(২০) বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। রাসেদ ইসলাম দক্ষিণ আসাননগর কদমবাগান এলাকার কলিম উদ্দীনের ছেলে। ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন কদমবাগান এলাকার মো: কলিম উদ্দীনের ছেলে রাসেদ ইসলাম প্রতিবেশী ভুক্তভোগী শিশুকে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। গত রোববার রাসেদ ইসলাম তাকে একা পেয়ে নানা প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাশে আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগী শিশু বাড়িতে ফিরে তার স্বজনদের নিকট ঘটনাটি বিস্তারিত প্রকাশ করে।
ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রুহিয়া থানায় এ লিখিত এজাহার পেশ করা হয়। এ বিষয়ে রুহিয়া থানার উপ-পরিদর্শক রাম বাবু রায় জানান, এ বিষয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178112