খুলনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ আসামির যাবজ্জীবন
খুলনায় ১০ বছর আগে ওষুধ ব্যবসায়ীকে হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৯জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে আদালত মুক্তি দিয়েছেন। বিচারিক আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/178098