বগুড়ায় অনার্স পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের পরীক্ষা উপকরণ বিতরণ
শহর প্রতিনিধি (বগুড়া) : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা উপকরণ বিতরণ করেছে ছাত্রশিবির। সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে ১৩টি বিভাগের ৭০ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষার সহায়িকা উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক পরীক্ষার্থীকে একটি করে কলম, স্কেল ও ফাইল প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর সভাপতি শফিকুল ইসলাম। ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখা সভাপতি সাকিব তামিমের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাঙা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র সংগঠনটির সেক্রেটারি আবির হোসেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177999