বগুড়ায় ২ 'মাদক সম্রাজ্ঞীসহ' গ্রেফতার ৩, ২ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার

বগুড়ায় ২ 'মাদক সম্রাজ্ঞীসহ' গ্রেফতার ৩, ২ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার

স্টাফ রিপোর্টার: ডিবি বগুড়ার বিশেষ অভিযানে বগুড়া মহানগরের চকসুত্রাপুর  হাড্ডিপট্টি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী বেহুলা এবং তার সহযোগী বিথী ও রাব্বিকে দুই হাজার পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআই কুদ্দুস এর নেতৃত্বে ডিবি বগুড়ার একটি দল মহানগরের সাতমাথা এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিন মাদককারবারিকে ওই পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত  বেহুলা (৩৬) চকসুত্রাপুর হাড্ডিপট্টির মৃত গনি শেখের মেয়ে ও বিথী (৩৫) একই এলাকার মো: ফারুক মিয়ার স্ত্রী এবং তাদের সহযোগী মো: রাব্বি হাসান (২২) গাবতলী উপজেলার দারাইল বাজারের আব্দুর রহিমের ছেলে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত বেহুলার বিরুদ্ধে ১০টি মাদক মামলাসহ ১৫টি মামলা, বিথির বিরুদ্ধে ৫টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177993