বগুড়ায় ডিবির চাকু বিরোধী অভিযান ব্যবসায়ীদেরকে সতর্কবার্তা

বগুড়ায় ডিবির চাকু বিরোধী অভিযান ব্যবসায়ীদেরকে সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে বগুড়া মহানগরের বিভিন্ন স্থানে চাকু বিরোধী অভিযান চালিয়েছে। এসময় কোন চাকু উদ্ধার না হলেও দোকানীদের কিশোর,তরুণ ও যুবকদের কাছে চাকু বিক্রি না করতে সতর্ক করে দেয়া হয়েছে।

ডিবি বগুড়ার ওসি মো. ইকবাল বাহার বলেন, আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪ টার দিকে চাকু বিরোধী অভিযানে নামে ডিবি। এসময় মহানগরের নিউমার্কেটে, চুড়িপট্টি ও রাজাবাজারসহ বিভিন্ন মার্কেটে অভিযান চালিয়ে চাকু- ছোড়াসহ বিভিন্ন ধারালো অস্ত্র বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়।

তবে এই অভিযানকালে কোন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়নি। ডিবির ওসি বলেন, চাকু-ছোরার দোকানীদের প্রথমে সতর্ক করে দেয়া হচ্ছে। সকর্ত না হলে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে কয়েকজন ব্যবসায়ী বলেন, তারা গৃহস্থালি বা পশু জবাই এর কাজে ব্যবহারের জন্য চাকু-ছোরা, দা ও বটিসহ অন্যান্য ধারালো অস্ত্র বিক্রি করে থাকে। তবে কোন কিশোর, তরুণ ও যুবক কাউকে আঘাতের উদ্দেশ্যে চাকু কিনতে আসে সেব্যাপারে সতর্ক থাকবো।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177991