বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম নয়ন (৫২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নজরুল ইসলাম নয়ন ফুলকোট গ্রামের মৃত আকবর আলীর ছেলে ও আমরুল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত ৯টার দিকে শাজাহানপুর থানার এস আই আবু সাইদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোট মোবার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শাজাহানপুর থানার ওসি মো: আশিক ইকবাল জানান, শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় যুবলীগ নেতা নজরুল ইসলাম নয়ন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177986