সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পৃথক এসব অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

জানা যায়, গতকাল সোমবার মুজিব সড়কস্থ আরমানি রেঁস্তোরায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। নিষিদ্ধ বেকারি পণ্য ইস্ট বিক্রি করার অপরাধে হোটেল ও কনফেকশনারির মালিক রিপন শেখকে ৫ হাজার টাকা, অবৈধভাবে ময়দা ও সুজি তৈরি ও বিপণন করায় মেসার্স আরিশা ট্রেডার্সের মালিক মাসুদ রানাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দাম বেশি নেয়ার অপরাধে নান্না বিরিয়ানি হাউজের মালিক মো. হাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং ব্যাটেলিয়ান আনসারের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177977