বগুড়ার নন্দীগ্রামে দুই দই-মিষ্টির দোকানে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে দুই দই-মিষ্টির দোকানে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির মোড়কে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ও খুচরা মূল্য উল্লেখ না করা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) সোমবার বিকেল ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার নন্দীগ্রাম সদর ইউনিয়নের শিমলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিমুলবাঘের কয়েকটি প্রতিষ্ঠানে দই-মিষ্টির মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন ছাড়াই পণ্য বিক্রি করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সাকিব হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের দই-মিষ্টির মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শাহানুর আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অপরাধে ভাই-বোন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জনাব আলীকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন স্যানিটারি ইন্সপেক্টর খন্দকার মোহাম্মদ জামিলউদ্দিন। এ সময় নন্দীগ্রাম থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177855