জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ, থানায় অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবির বাগজানায় বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ, থানায় অভিযোগ

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি: পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের পূর্বপাশে বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ বন্ধে পাঁচবিবি থানায় অভিযোগ করা হয়েছে।

পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকির কথা ভেবেই উপজেলার ভীমপুর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো: ছাইদুল ইসলাম (৫০) এই  অভিযোগ করেন। গত শনিবার থানায় দায়ের করা অভিযোগে ছাইদুল বলেন, আমার বাড়ি সংলগ্ন জমিতে মুরগির সেড নির্মাণ করছেন।

পরবর্তীতে উক্ত সেডে মুরগি লালন-পালন করা হলে বিষ্ঠার দুর্গন্ধে বাড়িতে পরিবার নিয়ে বসবাস করা সম্ভব হবে না। পরিবারের সদস্যদের মধ্যে যেন রোগ ছড়িয়ে না পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশের সহায়তা চায় তিনি।

এ বিষয়ে মোজাম জোয়ার্দার বলেন, সেডের বিষ্ঠার দূরগন্ধ যাতে তার বাড়িতে না যায় উঁচু করে ওয়াল দিব। এছাড়াও তার বাড়ির জানালার পাশে মুরগির খাদ্য রাখার ঘর করব এবং পানির পাম্প বসাব। পাঁচবিবি থানার তদন্ত কর্মকর্তা মো: ইমায়েদুল জাহেদী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/177854